ক্ষমতাচ্যুত সরকারের সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের ৩৭ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।মামলাটি করেন শ্রীমঙ্গল শহরতলির সিন্দুরখান ইউনিয়নের শ্রীগাঁও এলাকার বাসিন্দা, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ জসিম উদ্দীন (৪২)।